আসাদুজ্জামান তালুকদার: | শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৮৭ বার পঠিত | পড়ুন মিনিটে
গত সোমবার(১১ নভেম্বর) দৈনিক দেশ কন্ঠস্বর পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ প্রকাশের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে গাগলাজুর এলাকার স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার(১৪ নভেম্বর) বিকেলে মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর বাজারে উপস্থিত স্থানীয় বাসিন্দারা গাগলাজুড় বাজার এলাকার আশেপাশে বিভিন্ন নৌকা থেকে চাঁদাবাজির বিষয়ে প্রকাশিত সংবাদটির নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় সাবেক উপজেলা যুবদলের বন ও পরিবেশে বিষয়ক সম্পাদক এবং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ রাসেল খান , সাবেক যুবদল নেতা মো: শরীফ মিয়া, সাবেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ তাসিফ মিয়া, ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ হানিফ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ সোয়েফ মিয়া ও যুবদল নেতা রাকিব মিয়াসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
তারা ভয়েস সেভেনকে জানান, গত ১৫/১৬ বছর যাবত বাজার ও আশেপাশের এলাকাগুলোতে চাঁদাবাজি করতো যেসব সংঘবদ্ধ অপরাধীরা, তাদের প্রতিহত করাতে সোয়েফ ও তার সহযোগীদের অভিযুক্ত করা হচ্ছে। এমনকি তারা এটাও দাবি করেন যে রাজনৈতিক প্রতিহিংসাবশত তাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com