শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাজপাড়ায় অস্ত্র ও গুলিসহ আ.লীগের দুই শীর্ষ সন্ত্রাসী সেনাবাহিনীর জালে আটক

মো: সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:   |   শুক্রবার, ২০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজপাড়ায় অস্ত্র ও গুলিসহ আ.লীগের দুই শীর্ষ সন্ত্রাসী সেনাবাহিনীর জালে আটক

রাজশাহীর মহানগর রাজপাড়া থানাধীন আলীগঞ্জ আদর্শ গ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুজনকে কে গ্রেফতার করে বাংলাদেশ সেনাবাহিনী। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে বড়গাছি দুর্গাপুর এলাকায় একটি বাসার গোয়াল ঘর থেকে একটি বিদেশী অস্ত্র ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার রাত ১১.৩০ ঘটিকায় ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) ব্যাটালিয়নের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) অভিযানে অংশ গ্রহণ করে। অভিযানের সময় দুইজন সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ৯ মিমি পিস্তল (সম্ভাব্য ভারতীয় তৈরি) এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃতদের নাম ১. শরিফ, পিতা: বাবু (অস্ত্র ও গুলির মালিক) ও ২. মিজান, পিতা: মন্টু (সহযোগী), উপয় সাং: আদর্শ গ্রাম আলিগঞ্জ মোল্লাপাড়া, থানা: রাজপাড়া, জেলা: রাজশাহী। তাদের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা চলমান। এছাড়াও তারা ২০২৪ এর জুলাই আন্দোলনে ছাত্র হত্যা ও হামলার সাথে সরাসরি জড়িত। এমন কি ৫ আগষ্টের পরেও পুকুর দখলকে কেন্দ্র করে লিলিহল মোড়ের এক পরিবারের ৫ জনকে দেশি অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। সেই ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

এলাকাবাসীর নিকট জানা যায়, বিগত সময়ে টাকার বিনিময়ে আওয়ামীলীগ নেতাদের হুকুমে তারা বিভিন্ন অপকর্ম করত। এদের আরও কিছু সহযোগী রয়েছে যারা মামলার কারণে লুকিয়ে রয়েছে।

আটক দুই আসামিকে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য র‌্যাব-৫ এর কাছে হস্তান্তর করা হয়েছে। আইন প্রক্রিয়া শেষ করে থানার মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com