শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে গোয়ালন্দে ২৬ টি পূজা মন্ডপে এক লক্ষ টাকা অনুদান প্রদান

সোহাগ মিয়া:   |   শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে গোয়ালন্দে ২৬ টি পূজা মন্ডপে এক লক্ষ টাকা অনুদান প্রদান

রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে গোয়ালন্দে ২৬ টি পূজা মন্ডপে এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজার ২৬ টি মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় সভায় এ অনুদান দেন।

গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখের সভাপতিত্বে পৌর বিএনপি’র সভাপতি কাশেম মন্ডলের সঞ্চালনায় শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড. লিয়াকত আলী বাবু আহবায়ক রাজবাড়ী জেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট কামরুল আলম সদস্য সচিব রাজবাড়ী জেলা বিএনপি, এ্যাড. আসলাম মিয়া সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও যুগ্ম আহ্বায়ক রাজবাড়ী জেলা বিএনপি।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মোশারফ আহমেদ সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, মজিবর রহমান মজি মোল্লা সাধারণ সম্পাদক পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com