শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি

মো: সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:   |   বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি

রাজশাহীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে তীব্র গরমে পথচারী ও বিভিন্ন যানবাহনে সুপ্রিয় খাবার পানি, স্যালাইন, ও বিস্কুট বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৪ শে এপ্রিল) দুপুর ২ ঘটিকার সময় রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানার সামনে দলীয় নেতাকর্মীদের নিয়ে খাবার পানি,স্যালাইন ও বিস্কুট বিতরণ করা হয়েছে।

সাবেক কাউন্সিলর ও রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাধন বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা রাজশাহী মহানগর বিএনপি সব সাধারণ মানুষের পাশে আছি। আপনারা জানেন রাজশাহীতে হঠাৎ তীব্র গরম পড়েছে যারা দিন মুজুর রিকসা চালিয়ে জীবন যাপন করছে তাদের এই গরমে একটু স্বস্তি ফিরিয়ে আনার জন্য আমাদের এই আয়োজন ছিল আগামীতেও থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর ও রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাধন, রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোস্তাক, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ভূইয়াসহ মহানগর বিএনপির নেতাকর্মী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com