শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি – ৪৮ ঘন্টা পর মরদেহ উদ্ধার

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন:   |   মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি – ৪৮ ঘন্টা পর মরদেহ উদ্ধার

রাজশাহীর পদ্মায় চর মাঝারদিয়ারে পদ্মা নদীর পানি বৃদ্ধি হওয়ায় স্রোত বেড়ে যাওয়ার কারণে রোববার (১ সেপ্টেম্বর) নৌকাডুবির ঘটনা ঘটে। ১২ জন সাঁতার কেটে পাড়ে উঠলেও ৪ জন নিখোঁজ হয়। নিখোঁজ হওয়া ৪ জনের মরদেহ ৪৮ ঘন্টা পড় ভেসে উঠলে উদ্ধার করা হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে প্রথমে চর খানপুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে রাত আড়াইটার দিকে আরও দুজনের মরদেহ ভেসে উঠলে তাদের মরদেহও উদ্ধার করা হয়।

মৃতরা হলেন, চর মাজারদিয়ার এলাকার রাজু (২২), সবুজ (২০), ফারুক (১৯) ও মোহাম্মাদ আলী (৩৮)। তারা সবাই চর মাঝারদিয়ারের বাসিন্দা। তাঁরা প্রতিদিন সকালে শহরে কাজের উদ্দেশে বের হয়তো রাতে নৌকায় বাসায় ফিরত।

রোববার রাত ৮টার দিকে পদ্মা নদী দিয়ে ছোট নৌকায় ১৬ জন কৃষক ও শ্রমিক যারা টমেটোর জমিতে কাজ করে এক চর থেকে আরেক চরে ফিরছিলেন। এ সময় চর মাঝারদিয়া ঘাটের কাছাকাছি আসলে নৌকা ডুবে যায়। নৌকায় থাকা ১৬ জনের মধ্যে ১২ জন সাঁতার কেটে নদীর পাড়ে আসতে পারলেও ৪ জন নিখোঁজ ছিল তাদের মরদেহ ৪৮ ঘন্টা পড় ভেসে উঠলে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com