রাজশাহী প্রতিনিধি | শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ১২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে রাজশাহী জেলা কৃষকলীগের সভাপতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৫ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ৮ জন এবং ওয়ারেন্টভূক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী জেলা কৃষকলীগের সভাপতি মো: তাজবুল ইসলাম (৫২) ও আওয়ামীলীগ কর্মী মো: রাজেশ (৩০)।
তাজবুল ইসলাম রাজশাহী মহানগরীর কাশিঙয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীরসাহেবপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও রাজেশ কর্ণহার থানার বিলধর্মপুর গ্রামের মৃত আ: গনি মনসুরের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com