শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

সুজন আলী রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:   |   শুক্রবার, ২০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
১৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অবৈধভাবে আবাসিক ও কৃষিজমির মাটি কাটার দায়ে পৃথক অভিযানে ৩ জনকে আটকের পর ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ করনাইট গ্রামে অবৈধভাবে আবাসিক এলাকা সংলগ্ন পুকুর থেকে ভেকু দিয়ে বালু উত্তোলন করে বিক্রয়ের অপরাধে ঐ পুকুরে মালিক শাহাজাহান আলী (৪০) ও জাকারুল (২৮) নামে এক ভেকুর ড্রাইভারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ (ক) অনুসারে আবাসিক এলাকা সংলগ্ন পুকুর থেকে ভেকু দিয়ে বালু উত্তোলন করে বিক্রয়ের অপরাধে ১৫ ধারা অনুসারে দুজনকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে উপজেলা খুনিয়া দিঘি এলাকায় কৃষিজমির মাটি কাটার দায়ে মোহাম্মদ আলী (৪৮) নামের একজনকে আটক করা হয়।পরে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৮৯ এর (২) ধারা অনুসারে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান বলেন, কৃষিজমির মাটি কেটে তারা নিয়ে যাচ্ছিলেন এমন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সরকারি আইন অমান্য করে কেউ মাটি বা বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com