শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) :   |   বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার চাপোড় পাবর্বতীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় স্কুল হলরুমে এক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রৌশন আলীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক আব্দুর রশিদ। আরও বক্তব্য দেন- ম্যানেজিং কমিটির সদস্য ইউসুফ আলী পাক্কা, সহকারি শিক্ষক সাহেরুল ইসলাম ও আইয়ুব আলী, সমাজসেবক ইঞ্জিনিয়ার বাদল বিন হাসান, ছাত্র মুরাদ হাসান ও বাপ্পি , ছাত্রী মমতা আক্তার প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সাংবাদিক লেমন সরকারসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক পবিত্র রায়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com