শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে খ্রিস্টান ধর্মলম্বীদের বড়দিন উৎসব পালিত

সুজন আলী   |   বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে খ্রিস্টান ধর্মলম্বীদের বড়দিন উৎসব পালিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট এদিন বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন।

খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। সারা দেশের মতো রাণীশংকৈল উপজেলার খ্রিস্টান ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্য ও আচারাদি, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্যদিয়ে ‘শুভ বড়দিন’ উদযাপন করেন।

এ উপলক্ষে উপজেলার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ৪০টি ধর্মীয় প্রতিষ্ঠান গির্জা সাজানো হয়েছে নতুন-আঙ্গিকে। এছাড়া মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বিভিন্ন গির্জা আলোক সজ্জার। পাশাপাশি মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয়েছে বড় দিনের আনুষ্ঠানিকতা।

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের রানীশংকৈল শাখার সভাপতি, গোপাল মরমু সুগা জানান, বড়দিন উপলক্ষে গির্জায় অনুষ্ঠিত বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়। সকাল থেকেই খ্রিষ্টান ধর্মালম্বী শিশু-নারী ও পুরুষেরা গির্জায় গিয়ে সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের সুখের জন্য বিশেষ প্রার্থনা করেন।

প্রার্থনায় আত্মশুদ্ধি মধ্য দিয়ে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা করে সকলে। এছাড়া তিনি আরও জানান, এবার উপজেলার ৪০টি গির্জায় ২৫০ পরিবারের প্রায় ১০০০ জন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করছেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আমরা শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন করছি। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: আরশেদুল হক জানান, উপজেলার প্রতিটি গির্জায় উৎসব মুখর পরিবেশে খ্রিস্টান ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে বড়দিন পালন করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে রানীশংকৈল থানার পুলিশ সদস্যরা প্রতিটি গির্জায় টহল জোরদার করছে। এবার শান্তিপূর্ণভাবে বড়দিনের উদযাপন হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com