শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে জাতীয় ভোটার দিবস পালিত

সুজন আলী রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:   |   রবিবার, ০২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে জাতীয় ভোটার দিবস পালিত

তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’ এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসার আনাম আহাম্মেদের নেতৃত্বে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

এদিন র‌্যালির শেষে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আনাম আহম্মেদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান (মাস্টার), সমন্বয়ক তারেক মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর সামাদ, নির্বাচন অফিসের অফিস সহকারি বাবলুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com