সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ১৫২ বার পঠিত | পড়ুন মিনিটে
নেই পাশে কেউ যার,
সমাজসেবা আছে তার’
এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
২ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের আয়োজনে এ দিন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাজসেবা অফিসার আব্দুর রাহিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মিজানুর রহমান মাষ্টার। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপি সভাপতি শাহজাহান আলী, প্রেস ক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী,সমন্বয়ক তারেক মাহমুদ, জুলাই কন্যা অরিণ ফারুকী প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক নেতা, মুক্তিযোদ্ধা, ভাতাভোগী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com