শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

সুজন আলী রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গরু বোঝাই ট্রাকে চাপাই হৃদয় হোসেন (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাণীশংকৈল পৌর শহরের বন্দর বড় ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত হৃদয় হোসেন রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা গ্রামের মোশারফ হোসেনের ছেলে ও রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় হোসেন মঙ্গলবার সন্ধ্যার দিকে কোচিং সেন্টার থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সাড়ে ৭টার দিকে সে বন্দর বড় ব্রিজ এলাকায় পৌঁছালে হরিপুর যাদুরাণী থেকে চট্টগ্রামগামী একটি গরু বোঝাই ট্রাক- ঢাকা মেট্রো-ট ২৪-০৬২০ ট্রাকটি পিছন দিক দিয়ে ধাক্কা দিলে এতে সে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরশেদুল হক বলেন এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com