শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন

কামরুজ্জামান হেলাল যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন
২২

বাংলাদেশি মুসলিম কমিউনিটি অব মিশিগান এর উদ্যোগে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা অত্যন্ত সাফল্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

গত ১৭ জুলাই ২০২৬ (শুক্রবার) শুরু হওয়া এই আয়োজন ১৯ জুলাই (রবিবার) আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এবং অন‍্য দেশ থেকে আগত প্রখ্যাত আলেম-উলামা, মাশায়েখ, হাফেজ, ক্বারী, উস্তাদ, ইসলামী ব্যক্তিত্ব ও সম্মানিত মেহমানবৃন্দ অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতি ও মূল্যবান বক্তব্যে পুরো মাহফিল প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে ওঠে।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল কিরাত প্রতিযোগিতা, যেখানে ৬০-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সেরা ১০ জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উন্মুক্ত আকাশের নিচে এমন মনোমুগ্ধকর ইসলামী মাহফিল আয়োজন করায় আয়োজকদের প্রতি অংশগ্রহণকারীরা আন্তরিক প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুরো আয়োজনে ছিল এক টুকরো বাংলাদেশি আবহ পরিবার-পরিজন ও কমিউনিটির মিলনমেলা, দেশীয় পরিবেশ এবং খাবার ও নাস্তার স্টল সবার জন্য বাড়তি আকর্ষণ হয়ে ওঠে।

উপস্থিত অতিথি, আলেম-উলামা ও অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রে ইসলামী দাওয়াহ ও কমিউনিটির বন্ধনকে আরও সুদৃঢ় করতে এমন ব্যতিক্রমধর্মী ও সফল আয়োজন প্রতিবছর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com