শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে ‘ন্যাশনাল ইয়ুথ সামিট অনুষ্ঠান’ অনুষ্ঠিত

সুজন আলী   |   শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে ‘ন্যাশনাল ইয়ুথ সামিট অনুষ্ঠান’ অনুষ্ঠিত

“যুব শক্তিতেই দেশের আর্থ- সামাজিক মুক্তি,” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল রাঙাটঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির মাঠে ন্যাশনাল ইয়ুথ সামিট-২০২৪ অনুষ্ঠিত হয়। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)এর আয়োজনে এবং এইচডি এডুকো (ইয়েস)প্রকল্পের সহযোগিতায় ন্যাশনাল ইয়ুথ সামিট অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন (ইএসডিও) এপিসি ও ফোকাল পার্সন নির্মল মজুমদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ ও রাঙাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলাম। এছাড়াও রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী,জয়িতা আরতি পাহান ও জাতীয় ফুটবল টিমের খেলোয়াড় বিথীকা কিসকু। এছাড়াও অনুষ্ঠানে কিশোর কিশোরী ক্লাবের দুইশত সদস্য সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে কিশোর কিশোরীদের বিভিন্ন খেলায় ৬টি দলের অংশগ্রহণে রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমি মাঠ দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে ক্রিকেট বিজয়ী শুভ দল, ফুটবল বিজয়ী সোহাগী কিসকো দল এবং ভলিবল বিজয়ী সুজন দলকে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

ক্রিকেট কোচ হিসেবে পরিচালনা করেন সোহেল রানা, ভলিবল পরিচালনা করেন আব্দুর রাজ্জাক এবং ফুটবল পরিচালনা করেন সুগা মুরমু।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com