সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: | মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ | প্রিন্ট | ৭১ বার পঠিত | পড়ুন মিনিটে
কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছর পূর্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে আনন্দঘন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। মঙ্গলবার(১জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন কালের কণ্ঠের রাণীশংকৈল উপজেলা প্রতিনিধিসহ রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন)।
এসময় বক্তারা কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছরের সফল যাত্রার প্রশংসা করেন। তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ভূমিকা প্রশংসনীয়। একইসঙ্গে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা। বক্তারা আরও বলেন, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছরের পথচলা শুধু সময়ের হিসাব নয়, এটি গুণগত মান, সততা ও সাহসিকতার সফল প্রমাণ। ভবিষ্যতে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার কর্মীরা যেন আরও দেশপ্রেম, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব নিয়ে কাজ করে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কবি ও গীতিকার অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরশেদুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহসিন আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও সংগঠক তাজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মনি, গণ অধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ মামুন,সহকারী অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রশান্ত বসাক।
আরো বক্তব্য দেন,ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, সাবেক ছাত্র শিবির সভাপতি সাব্বির হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম সুজন, সোহরাব আলী, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাফর আলী প্রমুখ। পরে বিশেষ অবদানের জন্য একজন সফল ব্যবসায়ী, সফল পিতা ও সফল দুজন ছাত্রকে সম্মাননা ক্রেস্ট ও বই দিয়ে সম্মান জানানো হয়। পরে একই মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব সেক্রেটারী ও দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com