সুজন আলী | বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৫২ বার পঠিত | পড়ুন মিনিটে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও হাতধোঁয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী। আরো উপস্থিত ছিলেন সহ:সমন্বয়কারী শয়ের কোরবান, সাবিনা ইয়াসমিন ফিল্ড সুপার ভাইজার স্বাস্থ্য।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাতধোয়া প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com