শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে মায়ের সঙ্গে অভিমানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সুজন আলী রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:   |   রবিবার, ২২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে মায়ের সঙ্গে অভিমানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
১২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মায়ের সঙ্গে অভিমান করে ভবানন্দ রায় (২১) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

রোববার (২২ জুন) দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ভবানন্দ রায় ঐ এলাকার মৃত চৈতু বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার দিন সকালে ভবানন্দ রায়কে তাঁর মা পারিবারিক বিষয়ে বকাঝকা করলে এতে সে অভিমান করে
পরে বাড়ির সকলের অগোচরে নিজ শয়নকক্ষের সড়ের সাথে গামছা গলায় পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ভবানন্দ রায়কে দেখতে পেয়ে পরিবারের লোকজন চেঁচামেচি করলে পরে আশেপাশের লোকজন ছুটে এসে ভবানন্দ রায়কে মৃত অবস্থায় দেখতে পায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকার করার অনুমতি দেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com