শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে যুব ঐক্যের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ 

সুজন আলী রাণীশংকৈল প্রতিনিধি:   |   শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে যুব ঐক্যের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ 
২১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যুব ঐক্যের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার(১৭ জানুয়ারি) বিকাল ৫ টায় পৌর শহরের রাণীশংকৈল যুব ঐক্য কার্যালয় চত্বরে দুই শতাধিক শীতার্ত অসহায় ছিন্নমূল নারী-পুরুষদের মাঝে শীত বস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করা হয়।

এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাণীশংকৈল যুব ঐক্যের সভাপতি আকতার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, উপজেলা যুবদল সভাপতি প্রার্থী কায়েদুল ইসলাম,পৌর যুবদল সভাপতি প্রার্থী ফারুক হোসেন, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো.লিটন প্রমুখ। এছাড়াও রাণীশংকৈল যুব ঐক্যের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। শীতার্ত উপকারভোগীরা শীত বস্ত্র পেয়ে যুব ঐক্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com