শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

সুজন আলী রাণীশংকৈল প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার ১৬ জানুয়ারি রাতে পৌর শহরের মধ্য ভান্ডারা এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ফুল বাবু (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করে। আটক ফুল বাবু ওই এলাকার মৃত নাজির হোসেনের ছেলে। পরে মাদক কারবারিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান এ দণ্ডাদেশ দেন।

জানা গেছে, ওই রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মধ্য ভান্ডারা এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ফুল বাবুর বাড়ি থেকে ২৮০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আগামীকাল জেল হাজতে পাঠানো হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com