শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে রাস্তা প্রশস্ত করণের দাবিতে মানববন্ধন

সুজন আলী   |   সোমবার, ১৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে  রাস্তা প্রশস্ত করণের দাবিতে মানববন্ধন
১৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার হতে ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট বাজার পর্যন্ত ১০ কিলোমিটার ১২ফিট সরু পাকা রাস্তাটি ২৪ ফিটে প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নেকমরদ বাজারের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা,ব্যবসায়ী, এলাকাবাসী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সদস্যরা সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ২ শতাধিক মানুষ অংশ নেয়।

শুভশক্তি ইউনিটি নামে একটি সামাজিক সংগঠনের আয়োজনে মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ,ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী এ্যাড.মেহেদী হাসান শুভ,বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবীব শান্ত, অধ্যক্ষ জুয়েল প্রমুখ।

মানববন্ধন বক্তারা বলেন,এ রাস্তাটি সরু হওয়ায় হাজার হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার চরম দুর্ভোগের শিকার হচ্ছে।তাই রাস্তাটি দ্রুত সম্প্রসারণের দাবি জানিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com