শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে ১৪৪ ধারা জারি 

সুজন আলী রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:   |   রবিবার, ১৩ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে ১৪৪ ধারা জারি 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জমি নিয়ে মারামারি,লুটপাট, বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার জেরে পাশ্ববর্তী রাণীশংকৈলে উপজেলার কাউন্সিল বাজার,চেকপোস্ট বাজার ও বটতলী এলাকায় স্থানীয় বাঙাল ও মালধাইয়া মুসলিমদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। এবং বিক্ষোভ মিছিল সমাবেশ, লাঠিসোঁটা,দেশীয় অস্ত্র প্রদর্শন করে। এতে বেশ কিছু মানুষ আহত হয়।

গতকাল ১২ এপ্রিল রাতে ওই সব এলাকায় চরম উত্তেজনা হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এর প্রেক্ষিতে রোববার ১৩ এপ্রিল দুপুরে রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান ১৪৪ ধারা জারি। করে পুলিশ, বিজিবি মোতায়েন করেন। প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা মোতাবেক উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেংমারি মৌজার কাউন্সিল বাজার ও ধর্মগড় মৌজার চেকপোস্ট বাজার এবং উভয় সংলগ্ন এলাকায় স্থানীয় জনগণের মাঝে চরম উত্তেজনা বিরাজ করায়  ওইসব এলাকায় বিবাদ বা হানাহানি সৃষ্টির মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা রয়েছে।

জনস্বার্থে এবং জনগণের জানমাল ও শান্তিশৃংখলা রক্ষার্থে উক্ত এলাকায় ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করেছে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান। সেইসাথে পুনরাদ্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা চলাকালীন সময়ে ওইসব এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোন ধরণের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, ০৫ (পাঁচ) বা তার অধিক সংখ্যক ব্যক্তির একত্র চলাফেরা, সভা, সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে উপজেলা প্রশাসন জানান।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আরশেদুল হক জানান, ১৪৪ ধারা জারিকৃত এলাকা জুড়ে পুলিশ, বিজিবিসহ ৪৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন  রয়েছে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত: গত বৃহস্পতিবার ও শুক্রবার ৯, ১০ এপ্রিল হরিপুর উপজেলার আটঘরিয়া এলাকায় জমি দখলকে কেন্দ্র দুই গ্রাম বাসিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com