শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈল উপজেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত

সুজন আলী   |   শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈল উপজেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি’র আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) এ উপলক্ষ্যে এদিন বিকাল ৫ টায় পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপ্রধান হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সহ- সভাপতি নূর নবী,শাহাদাৎ হোসেন,খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন সরকার, আমির আহমেদ বাবু, অধ্যাপক মনিরুজ্জামান মনি ও মুনতাসির আল মামুন মিঠু।

উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদারের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক ঈশাহাক আলী ইশা ও কাইদুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আক্তার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস,যুগ্ম আহবায়ক মনোয়ারা মোয়াজ্জেম ও সদস্য সচিব আনার কলি, ইউনিয়ন বিএনপির সকল সভাপতি-সম্পাদকবৃন্দ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দুলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করার ব্যাপারে সকল প্রকার পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন

। এছাড়াও বর্ধিত সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও তার সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com