শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রানীশংকৈল প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সফিকুল-সম্পাদক হুমায়ূন

সুজন আলী   |   শনিবার, ১২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রানীশংকৈল প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সফিকুল-সম্পাদক হুমায়ূন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) এর কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রাণীশংকৈল প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পীকে সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার রানীশংকৈল প্রতিনিধি হুমায়ূন কবিরকে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।

শনিবার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বরত উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহিম। এসময় নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, থানার এস আই দেলোয়ার হোসেন।

নির্বাচন পরিদর্শন করেন সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ ও পৌর বিএনপির সম্পাদক মহসিন আলী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রেসক্লাব আহবায়ক কুশমত আলী ও যুগ্ম আহবায়ক মাহবুব আলম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com