শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রামগঞ্জে চৌকিদারের হামলায় আহত ৩

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:   |   বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ২৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রামগঞ্জে চৌকিদারের হামলায় আহত ৩
৫৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তি বিরোধের জেরে চৌকিদার তসলিম মিয়ার হামলায় ৩জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটে রবিবার সকাল ১১টায় উপজেলার দরবেশপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আইয়েনগর গ্রামের পাঠান বাড়িতে।জানা যায়, চৌকিদার তসলিম মিয়া ও শাহ্ জাহানদের সাথে দীর্ঘদিন দেড় হাত সম্পত্তি নিয়ে ঝামেলা হয়ে আসছে। দুই গ্রুপ ওই সম্পত্তি নিজেদের বলে দাবি করে আসছে। গত শনিবার এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হলে এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় আখি আক্তার ও ফাতেমা আক্তারকে আহত করা হয়। শনিবার সকাল ১১টায় এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে চৌকিদার তসলিম মিয়াকে না পেয়ে তার সন্তানকে মারধর করার অভিযোগ তোলা করেন চৌকিদার তসলিম মিয়া। উভয়পক্ষ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এই ঘটনায় শাহ্ জাহান বলেন, আমি ছোট বেলা থেকেই ঢাকাতে থাকি। গত ৮মাস আগে পরিবার নিয়ে বাড়িতে চলে আসি। সম্পত্তি যতটুকু ছিল আত্মীয় স্বজন ব্যবহার করতো। আমার কিছুই বলতাম না। মাত্র সামান্য দেড় হাত সম্পত্তি নিয়ে তসলিম মিয়া আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। গত শনিবার আমার মেয়ে ও স্ত্রীকে মেরে আহত করছে। আমি থানায় অভিযোগ করেছি এবং এর সুষ্ঠু বিচার চাই।

চৌকিদার তসলিম মিয়া বলেন, আমার ঘরের পাশে হাঁটাচলার দেড় হাত সম্পত্তি নিয়ে তারা ঝামেলা করে আসছে। বিষয়টি চেয়ারম্যান মেম্বার সহ স্থানীয় সালিশরা অবগত রয়েছেন। গত শনিবার কথা কাটাকাটিকে কেন্দ্র করে রবিবার সকালে আমাকে না পেয়ে আমার ছেলেকে মারধর করে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার জানান, এই ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com