শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রামগঞ্জ প্রবাসী সিটিতে কোটি টাকার প্রতারণা: ভুক্তভোগীদের অভিযোগ 

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রামগঞ্জ প্রবাসী সিটিতে কোটি টাকার প্রতারণা: ভুক্তভোগীদের অভিযোগ 
১৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রবাসীদের বিনিয়োগ করা কয়েক কোটি টাকা ব্যয়ের রামগঞ্জ প্রবাসী সিটি নামের একটি আবাসন প্রকল্প নিয়ে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, রামগঞ্জ প্রবাসী সিটি নামের এ প্রকল্পের টাকা সংগ্রহ করে আত্মসাৎ করা হয়েছে, জমির মালিকানা পরিবর্তন করা হয়েছে, এমনকি সন্ত্রাসী কায়দায় তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও ভুক্তভোগীরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।

জানা গেছে, ২০১৪ সালে ৪০ জন প্রবাসী বাংলাদেশিদের নিয়ে রামগঞ্জে একটি আবাসন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। লক্ষ্য উদ্দেশ্য ছিল, সবাই মিলে বিনিয়োগ করে একটি বহুতল ভবন নির্মাণ করে সমান মালিকানা নিশ্চিত করা। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালে ২৬ জন সদস্যের নামে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নন্দনপুর গ্রামে ২৮ শতাংশ জমি ক্রয় করে রেজিস্ট্রি করা হয়। আরও ১৪টি শেয়ার পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে ১নং অভিযুক্ত গাজী ইসমাইল হোসেনের নামে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, সবাই প্রবাসে থাকার সুযোগে প্রায় কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। ১নং অভিযুক্ত গাজী ইসমাইল হোসেন এই অর্থের কোনো হিসাব দিচ্ছেন না এবং নিজের নামে রাজধানী ঢাকায় জমি ও ফ্ল্যাট কিনেছেন। তার সহযোগী ২নং অভিযুক্ত নুরুল হুদা (মনা) অবৈধভাবে আরও ৬টি শেয়ার নিজের নামে রেজিস্ট্রি করিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী জাকির হোসেন বলেন, “আমরা বিদেশে কষ্ট করে টাকা উপার্জন করেছি, ভালোবাসার জায়গায় বিনিয়োগ করেছি। কিন্তু আমাদের সরলতার সুযোগ নিয়ে তারা আমাদের টাকা আত্মসাৎ করেছে। আমরা আমাদের প্রাপ্য ওই টাকার হিসাব চাই।”

অন্য এক বিনিয়োগকারী বলেন, প্রকল্প যখন দেখতে যাই, তখন অভিযুক্তরা সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের ভয়ভীতি দেখায় এবং হুমকি দেয়। এমনকি আমাদের জোরপূর্বক সই করানোর চেষ্টা করা হয়।”

এবিষয়ে অভিযুক ইসমাইল গাজী জানান, আমি থাকি ঢাকাতে তারা আমাকে ধরে নিয়ে সেখানে দায়িত্ব দেয়। আমি এসব ঝামেলা দেখে আমার ফ্ল্যাট বিক্রি করে ঢাকাতে চলে যায়। আমি এসবের মধ্যে নাই। আরেক অভিযুক্ত নুরুল হুদা মনা এব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি।

এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও মোহাম্মদ আবুল বাশার বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

এছাড়া, প্রতারিত বিনিয়োগকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং দ্রুত সুবিচার চেয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com