শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রূপগঞ্জের পূর্বাচল থেকে মানব দেহের কংকাল উদ্ধার

রূপগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রূপগঞ্জের পূর্বাচল থেকে মানব দেহের কংকাল উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের একটি ব্রীজের নিচ থেকে মানব দেহের কংকাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের ৪ নম্বর ব্রীজের নিচ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এ কংকাল উদ্ধার কর হয়।

সড়কের নির্মান কাজে রত নিরাপত্তা কর্মী আবু তাহের জানান, দুপুরে ৪ নম্বর সেতুর উত্তর পাশে বসে বিশ্রাম করছেন। এসময় তিনি মাটির বাইরে কাপড় দেখতে পেয়ে তিনি কাপড় টেনে বের করলে মানুষের মাথার খুলি দেখতে পান।

পরে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মাটি খুড়ে কাপড়ে মোড়ানো অবস্থায় মাথার খুলিসহ ৪০ টি হাড় উদ্ধার করে। এব্যাপারে রূপগঞ্জ থানার এসআই তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাটি খুড়ে কাপড়ে মোড়ানো অবস্থায় মানব দেহের ৪০ টি হাড়গোড় উদ্ধার করা হয়।

পরিচয় সনাক্তের জন্য উদ্ধার হওয়া হাড়গুলো ফরেনসিক বিভাগে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com