শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রূপগঞ্জে এইচএসসি পরীক্ষা হলে গাঁজার পুরিয়া ও নকলের চিরকুটসহ পরীক্ষার্থী আটক; ৬ মাসের জেল,৩ জন বহিষ্কার

নজরুল ইসলাম লিখন:   |   বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রূপগঞ্জে এইচএসসি পরীক্ষা হলে গাঁজার পুরিয়া ও নকলের চিরকুটসহ পরীক্ষার্থী আটক; ৬ মাসের জেল,৩ জন বহিষ্কার
১৮

রূপগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করতে মুঠোফোন,নকলের চিরকুট ও গাঁজার পুরিয়া নিয়ে হলে প্রবেশ করলে ম্যাজিস্টেটের হাতে আটক হয় ৩ পরীক্ষার্থী। এদের মাঝে পাঁচরুখি বেগম আনোয়ারা কলেজের শিক্ষার্থী শ্রাবন মোলার কাছ থেকে নকলের চিরকুটসহ পাওয়া যায় এক পুরিয়া গাঁজা। এ সময় নকলে জড়িত শিক্ষার্থীদের বহিস্কার করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল।

পাশাপাশি গাঁজা পুরিয়া মাদক পাওয়ায় পরীক্ষার্থী শ্রাবন মোল্লাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন অপর নির্বাহী ম্যাজিস্টেট সহকারী কমিশনার ভূমি সিমন সরকার। ৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজের হল পরিদর্শনকালে এমন ঘটনা ঘটে।

কেন্দ্র সচিব ও ভুলতা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বলেন, আজ এইচএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলছিলো। অসাবধানতাবশত শ্রাবন মোল্লা নামের পরীক্ষার্থী মাদকসহ হলে প্রবেশ করে যা অন্যায়। এ সময় পাঁচরুখি কলেজের শ্রাবনকে মাদক আইনে ৬ মাসের কারাদন্ড এবং একই কলেজের পরীক্ষার্থী সাইদ ও সলিমদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুরজুকে নকলের দায়ে বহিস্কার করা হয়।

এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষা হলে নকলের চিরকুট,মুঠোফোন নিয়ে প্রবেশ করায় ২ জনকে বহিষ্কার ও এলজনকে গাঁজাসহ পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের সাজা দেয়া হয়েছে। এ উপজেলার ৮ টি কেন্দ্রেই নকলমুক্ত পরিবেশ করতে কাজ করছি।গত এসএসসি পরীক্ষায়ও আমরা এ বিষয়ে কঠোর অবস্থানে ছিলাম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com