শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রূপগঞ্জে গ্রীন অ্যান্ড ক্লিনের আওতায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রূপগঞ্জে গ্রীন অ্যান্ড ক্লিনের আওতায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৪জুন মঙ্গলবার গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জের কর্মসূচির আওতায় সবুজ রূপগঞ্জ, পরিচ্ছন্ন রূপগঞ্জ এর অংশ হিসেবে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। কাঞ্চনের ছাত্তার জুট মিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংগঠনের প্রধান উপদেষ্টা সানাউল্যাহ মান্নান সানি।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, ছাত্তার জুট মিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি একেএম আমিরুল ইসলাম ইমন, কাঞ্চন পৌরসভার কাউন্সিলর আমজাদ হোসেন, ডিকেএমসি হাসপাতালের নির্বাহী পরিচালক আলহাজ¦ নজরুল ইসলাম, বিএনপি নেতা মুকুল মিয়া, মহিলা দলের স্থানীয় সভাপতি আসমা আলম, যুবদল নেতা আতিকুর রহমান, নূর সালাম, আবু সায়েম, রাজিব আহম্মেদ প্রমুখ।
সভায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলা প্রাশাসন কাজ করছে। সকল সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। নতুন প্রজন্ম, প্রকৃতিপ্রেমী ও পরিবেশ সচেতন নাগরিকসহ সকলকে ঐক্যবদ্ধভাবে গাছের চারা রোপণ ও রক্ষণাবেক্ষণ করতে হবে।

তবেই গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জের কর্মসূচির সার্থক হবে।পরে শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীর মধ্যে ফলদ, ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com