শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটিএ এর অভিযান: লা রিভারিয়া রিসোর্টসহ ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

রূপগঞ্জ প্রতিনিধি :   |   মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটিএ এর অভিযান: লা রিভারিয়া রিসোর্টসহ ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাহী ম্যাজিষ্ট্রডের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছেন বিআইডব্লিউটিএ ঘোড়াশাল কর্তৃপক্ষ। ৯ জুলাই মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত

বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেড রফিকুল হকের নেতৃত্ব এ অভিযান চালানো হয়।এসময় গুড়িয়ে দেয়া হয় অবৈধভাবে গড়ে উঠা লা রিভারিয়া নামক রিসোর্টের ৩ টি ভবন, সুইমিংপুল, ফকির ফ্যাশান লিমিটেড, তারিকুল ইসলাম ও জামানের বাউন্ডারী দেয়ালসহ ৩০ টি অবৈধভাবে নদী দখল করে গড়া স্থাপনা।

এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ ঘোড়াশাল এর উপ পরিচালক মোহাম্মদ নুর হোসেন, উপ সহকারী পরিচালক মাহাবুব আলম তায়েফ, উপ সহকারী প্রকৌশলী মোতালিব হোসেনসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

বিআইডব্লিউটিএ নির্বাহী ম্যাজিষ্ট্রেড রফিকুল হক জানান, হাইকোর্টের নির্দেশে তারা নদী দখল মুক্ত করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসছেন। এর ধারাবাহিকতায় অভিযানের প্রথম দিন মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৌরসভার কেন্দুয়া এলাকায় অভিযান করেন।

এসময় ভেকু দিয়ে অবৈধভাবে গড়ে তোলা একটি রিসোর্টের ৩ টি কটেজ, সুইমিংপুল, বিভিন্ন মালিকানাধীন অবৈধ বাউন্ডারী দেয়ালসহ ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। আগামী বৃহস্পতিবার সকাল থেকে ২য় দিনের মত তারা আবার উচ্ছেদ করবেন পরিচালনা করবেন বলে জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com