শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রূপগঞ্জে হামলা, ভাংচুর, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য ও লুটপাট প্রতিহতের দাবি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:   |   রবিবার, ১৮ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রূপগঞ্জে হামলা, ভাংচুর, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য ও লুটপাট প্রতিহতের দাবি

রূপগঞ্জে হামলা, ভাংচুর, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য ও লুটপাট প্রতিহতের দাবি জানিয়েছেন জাপান-বাংলাদেশ গ্রæপের চেয়ারম্যান ও রূপগঞ্জ একটি পরিবার এর প্রতিষ্ঠাতা সেলিম প্রধান। গতকাল ১৮আগষ্ট রবিবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জুয়েল আহম্মেদ, রাকিব ইসলাম, তৌফিকুল আলম শিহাব, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, সহ-সভাপতি শফিকুল আলম ভুঁইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম রুবেল মাহমুদ, অর্থ সম্পাদক ইমদাদুল হক দুলাল প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, হামলা, ভাংচুর, সন্ত্রাস, চাঁদাবাজি, অনিয়ম, নৈরাজ্য ও লুটপাট প্রতিহত করতে হবে। সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। রূপগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষা ও স্বাস্থ্যখাতসহ রূপগঞ্জকে সার্বিক উন্নয়ন করতে হবে। তবেই আদর্শিত রূপগঞ্জ একটি পরিবার প্রতিষ্ঠা স্বার্থক হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com