রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: | শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে
নারায়ণগঞ্জ (১) রূপগঞ্জ থেকে দিপু ভূইয়ার নেতৃত্বে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যোগদান করেন।
১৯৭৫ সালের এই দিনে সিপাহী ও জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার দৃঢ়প্রত্যয়ে রাজপথে নেমে এসেছিল।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের সংঘটিত সিপাহী জনতার বিপ্লবকে স্মরণ রেখে এই দিবসটি পালন করা হয়। ১৯৭৫ সালে এই দিনে সৈনিক ও জনতা মিলে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেন যা পরবর্তী সময়ে তাঁর ক্ষমতায় আসার পথ সুগম করেছিল। আমরা সেই জিয়ার সৈনিক। দেশ পুনরায় সমৃদ্ধশীল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বদা কাজ করে যাবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com