শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লংগদুতে আস সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামাটি):   |   মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লংগদুতে আস সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
১১

৪ মার্চ, ২০২৫ ইং মঙ্গলবার, রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন লংগদু উপজেলার ১০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলার লংগদু সরকারি মডেল কলেজ মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।আস সুন্নাহ ফাউন্ডেশন এর লংগদু উপজেলা প্রতিনিধি মোঃ আবু তালহা এর সভাপতিত্বে ইফতার বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন
লংগদু সরকারি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আজগর আলী, প্রভাষক মোঃ হারুনুর রশিদ, জাতীয় ওলামা পরিষদের সভাপতি মাওলানা আমিনুর রশিদ, আল আমীন ইমরান প্রমুখ।

এলাকার খেটে খাওয়া অসহায় ও গরিব পরিবার যেন শান্তিতে ইফতার করতে পারে সে লক্ষ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।ইফতার বিতরণে সার্বিক সহযোগিতা করেন আস সুন্নাহ ফাউন্ডেশন। এ সময় অতিথিরা আস সুন্নাহ ফাউন্ডেশনের মত সমাজের গরিব ও অসহায়দের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

এসময় ২৬ জন নওমুসলিম সহ সর্বমোট ১০০ জন দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আস সুন্নাহ ফাউন্ডেশন এর ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে সর্বাত্তক সহযোগিতায় ছিলেন উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়ানীড়’।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com