শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লংগদুতে জাতীয় ইমাম সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

তাজ মাহমুদ, লংগদু (রাঙামাটি):   |   রবিবার, ১৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লংগদুতে জাতীয় ইমাম সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
১৩

পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদুতে ৮ বছরের শিশু কন্যা আছিয়ার ধর্ষকদের অতিদ্রুত ফাঁসির দাবিতে লংগদু উপজেলা জাতীয় ইমাম সমিতির উদ্যোগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ মার্চ ( রবিবার) সকাল সাড়ে দশটায় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, লংগদু উপজেলা কর্তৃক আয়োজিত মাগুরায় ৮ বছরের শিশুকন্যা আছিয়ার ধর্ষকের বিচার প্রকাশ্যে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও শ্লোগানে উপজেলার প্রাণকেন্দ্র বাইট্টাপাড়া বাজার হতে লংগদু উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে লংগদু উপজেলা পরিষদ মাঠের পূর্ব প্রান্তে এক পথসভা আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মতিন এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠের পূর্ব প্রান্তে জাতীয় ইমাম সমিতি লংগদু উপজেলা শাখান স়ভাপতি ও জাতীয় ওলামা দলের আহবায়ক মাওলানা সোহেল আহম্মেদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা ইমাম সমিতির সম্মানিত উপদেষ্ঠা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সে খতীব ও উপদেষ্টা মাওলানা মোঃ আমিনুর রশিদ পটিয়াবী, পূর্ব ঠেকাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা জুবাইদুল হাসান, ইমাম সমিতির সভাপতি মাওলানা সোহেল আহম্মেদ, সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মতিন, মাহিল্যা বাজার জামেমসজিদে ইমাম মুফতি আবু বকর ছিদ্দিক ও লংগদু উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি ওবায়দুল্লাহ আহরার প্রমূখ্।

বক্তারা বলেন, দেশে ইসলামি শাসন ব্যবস্থা কায়েম নেই বলেই, অপরাধীরা বারবার অপরাধ-অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে। স্বাধীন বাংলাদেশের কোন ধর্ষকের ঠাঁই হবে না। ইসলামে বিধান অনুসারে ধর্ষণকারীর প্রকাশ্যে মৃত্যুদন্ড (ফাঁসি) কার্যকর করার জোর দাবী জানান, বক্তারা।

শেষে শিশু আছিয়া সহ বিশ্ব মুসলিম উম্মাহের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লংগদু উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি ওবায়দুল্লাহ আহরার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com