শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লংগদুতে বজ্রপাতে নিহত সেই আলোচিত আক্কাস আলীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

তাজ মাহমুদ   |   বুধবার, ১৪ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লংগদুতে বজ্রপাতে নিহত সেই আলোচিত আক্কাস আলীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
১০

রাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে নিহত সেই আলোচিত আক্কাস আলীর পরিবারকে লংগদু উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ১৪ আগস্ট, ২০২৪ ইং রোজ বুধবার নগদ ৫০ হাজার টাকা তার পরিবারের হাতে তুলে দেয় লংগদু উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতি। লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের বাসিন্দা মোঃ আক্কাস আলী গত কুরবানীর ঈদের দুই দিন আগে মাইনী বাজার থেকে ফেরার পথে ফোরেরমুখের মিনা বাজার নামক স্থানে ইঞ্জিন চালিত বোটে  বজ্রপাতে নিহত হন ৪ জন। তন্মধ্যে বোটচালক আক্কাস আলীও।

কিন্তু তিনি নিখোঁজ হন যার মৃত দেহ অনেক খুঁজাখুজি করেও খুঁজে পায়নি স্থানীয় ফায়ারসার্ভিস ও সাধারণ মানুষ। এ সময় কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শাহ নেওয়াজ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সহ কাঠ ব্যবসায়ী সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এই সময় কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহনেওয়াজ বলেন, আক্কাস মিয়া আমাদের কাঠ ব্যবসায়ী সমিতির একজন সদস্য ছিলেন। তার এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার পরিবারের পাশে আছি এবং কাঠ ব্যবসায় সমিতি আজীবন তার পরিবারের পাশে থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com