শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লংগদুতে বন্যা কবলিত  মানুষদের মধ্যে উপজেলা স্কাউটসের খাদ্য বিতরণ

তাজ মাহমুদ:   |   বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লংগদুতে বন্যা কবলিত  মানুষদের মধ্যে উপজেলা স্কাউটসের খাদ্য বিতরণ
১৪

২৯আগস্ট, ২০২৪ ইং বৃহস্পতিবার দুপুর ১২ঃ০০ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন লংগদু উপজেলার স্থানীয় মাইনীমুখ এলাকায় বন্যা কবলিত পরিবারের মধ্যে লংগদু উপজেলা স্কাউটস খাদ্য বিতরণ কর্মসূচী পালন করে।

উক্ত খাদ্য বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মোঃ কফিল উদ্দীন, লংগদু উপজেলা শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দীন, সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহনেওয়াজ।

এছাড়া  উক্ত কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন লংগদু উপজেলা স্কাউটসের সাধারন সম্পাদক পরিমল বিশ্বাস, মোঃ সুলতান আহমেদ, মোস্তফা কামাল, মোঃ ইব্রাহীম খলিল সহ স্কাউটস কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যাক্তিবর্গ।

খাদ্য বিতরণ কর্মসূচীর পুর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন ভারী বৃষ্টি এবং পানি নিষ্কাষন হতে না পারার কারনে লংগদু, বাঘাইছড়ি, দিঘিনালার বিভিন্ন এলাকা আজপানিতে ভাসছে। হাজার হাজার মানুষ, নিরীহ গবাদি পশু, যাবতীয় সহায়-সম্পদ চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন। তিনি সমাজের  সকল বিত্তবানদের বন্যাকবলিত মানুষের পাশে দাড়ানোর অনুরোধ জানান।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com