শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“লংগদু জামায়াতের দুই দিনব্যাপী কর্মী  শিক্ষা শিবির অনুষ্ঠিত”

তাজ মাহমুদ লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:   |   শুক্রবার, ১৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“লংগদু জামায়াতের দুই দিনব্যাপী কর্মী  শিক্ষা শিবির অনুষ্ঠিত”

১৫ মে, ২০২৫ শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার আয়োজনে স্থানীয় একটি মিলনায়তনে দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ নুরুল করিমের সঞ্চালনায় উক্ত শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্রগ্রাম অঞ্চল টীমের সদস্য অধ্যাপক নুরুল আমীন ও মোঃ জাফর সাদিক, খাগড়াছড়ি জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন,রাঙ্গামাটি পার্বত্য জেলা আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মোঃ আব্দুল আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, জেলা সাধারন সম্পাদক মোঃ মানছুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আমীর মাওলানা কবির আহমদ, লংগদু উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা  এএলএম সিরাজুল ইসলাম, বাঘাইছড়ি উপজেলা সেক্রেটারি মোঃ জাফর আহমেদ,মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও সাবেক উপজেলা আমীর মাওলানা মোঃ ফেরদৌস আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা এসিসট্যান্ট সেক্রেটারি তাজ মাহমুদ, মাইনীমুখ ইউনিয়ন আমীর ও উপজেলা এসিসট্যান্ট সেক্রেটারি প্রভাষক মোঃ শিহাব উদ্দীন, উপজেলা সাংগঠনিক সম্পাদক ও লংগদু সদর ইউনিয়ন আমীর আব্দুল জব্বার, বায়তুল মাল সম্পাদক ওছমান গণি, শ্রমিক কল্যাণ উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক, বগাচতর ইউনিয়ন আমীর ছিদ্দিকুর রহমান খোকন, আটারকছড়া ইউনিয়ন সভাপতি মাওলানা ফয়েজ আহমেদ, কালাপাকুজ্যা ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ মাঈনুদ্দীন, গুলশাখালী ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ‘তৃণমূল পর্যায়ে মানুষদের অন্তর জয় করার জন্য বেশি করে দ্বীনের প্রতিফলন ঘটাতে হবে। একইসাথে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মানুষের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়াতে হবে, নিরলসভাবে কাজ করতে হবে। তবেই মানুষ মনে করবে, জামায়াত কর্মী মানে সত্যিকারের সমাজকর্মী। এছাড়া নেতৃত্বস্থানীয় মানুষদের ইসলামী নেতৃত্বের জন্য কাছে নিয়ে আসতে কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানান। এর জন্য সকল স্তরের মানুষের মাঝে ব্যাপক দাওয়াতী কাজ করতে হবে।

আর উক্ত কাজের জন্য প্রয়োজন প্রত্যেক কর্মীর সাংগঠনিক সিলেবাস শেষ করে জ্ঞানার্জনের মাধ্যমে নিজকে উপযোগী করে গড়ে তুলতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com