শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লাঠির আঘাতে দাদার মৃত্যু নাতি-নাতবৌ আটক

আনোয়ার হোসেন   |   সোমবার, ২১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লাঠির আঘাতে দাদার মৃত্যু নাতি-নাতবৌ আটক
১০

গাইবান্ধায় তুচ্ছ ঘটনার জের ধরে দাদার সাথে নাতি-নাতবৌ এর বিরোধ। মারপিটের ঘটনায় লাঠির আঘাতে বৃদ্ধ দাদা আব্দুল খালেক ভোলা (৭০) এর মৃত্যু। এ ঘটনায় অভিযুক্ত নাতি আলম মিয়া (৩৫) ও তার স্ত্রী রেখা বেগম(৩০)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।  সোমবার (২১ অক্টোবর) সকালে নিহত দাদা আব্দুল খালেক ভোলার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে রোববার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত আব্দুল খালেক ভোলা বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামের মৃত আছর প্রামাণিকের পুত্র। স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে দাদা আব্দুল খালেকের সঙ্গে নাতি আলম মিয়ার বিরোধ চলে আসছিল । এ কারণে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া ও উত্তেজনা বিরাজ করছিল।

এরই একপর্যায়ে রোববার রাতে নাতবৌ রেখা বেগমের ছোট বাচ্চার পায়খানা দাদা শ্বশুরের বাড়ির উঠানে পড়ে থাকলে এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রুপ নিলে মারপিটের ঘটনা ঘটে। এতে মাথায় লাঠির আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল খালেক।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আব্দুল খালেক ভোলার মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় আনা হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com