শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লালমনিরহাটের হাতীবান্ধায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা পরিষদের অভিযান

রুমন হোসেন জিলহজ্ব, লালমনিরহাট জেলা প্রতিনিধি:   |   রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লালমনিরহাটের হাতীবান্ধায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা পরিষদের অভিযান
৪৯

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জেলা পরিষদের মালিকানাধীন সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা পরিষদ।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত স্কাইলার্ক স্কুল অ্যান্ড কলেজে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন তানভীর আহমেদ।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ বলেন, সরকারি জমি দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উক্ত জমিটি দীর্ঘদিন ধরে জেলা পরিষদের মালিকানাধীন ছিল। পরবর্তীতে কোনো ধরনের অনুমতি ছাড়াই ওই জমিতে স্কুল ভবনটি নির্মাণ করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সরকারি জমি দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com