শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লালমনিরহাটে বিএনপি অফিস ভাঙচুর মামলায় হাতীবান্ধায় ছাত্রলীগের পাচঁ নেতা আটক

রুমন হোসেন জিলহজ্ব, লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি:   |   শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লালমনিরহাটে বিএনপি অফিস ভাঙচুর মামলায় হাতীবান্ধায় ছাত্রলীগের পাচঁ নেতা আটক
১৯

লালমনিরহাট শহরের বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের পাচঁজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৩ জানুয়ারী ) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাচঁ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

গ্রেফতারকৃত পাচঁ ছাত্রলীগ নেতা হলেন,হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক ছাত্রলীগে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জীবন, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন,উপজেলা ছাত্রলীগের কর্মী রুমন মিয়া ও ছাত্রলীগ নেতা বাবু। পরে আরো একজনকে আটক করা হয়

তথ্য মতে জানা গেছে, সম্প্রতি লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি নামে একটি অফিস অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু হয়। সেই মামলায় হাতীবান্ধা উপজেলার ছাত্রলীগের পাচঁ নেতাকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-নবী বলেন, লালমনিরহাট সদর থানায় একটি ভাঙচুরের মামলায় ছাত্রলীগের পাচঁ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com