শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লাল-সবুজের ফেরিওয়ালার পদচারণায় মুখর নেত্রকোণার পথ ঘাট

আসাদুজ্জামান তালুকদার:   |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লাল-সবুজের ফেরিওয়ালার পদচারণায় মুখর নেত্রকোণার পথ ঘাট

ডিসেম্বর মাসের শুরু থেকে প্রতিবছরের মত এবারও নেত্রকোণা জেলা শহরসহ বিভিন্ন উপজেলার অলিতে গলিতে একটি বাঁশের সঙ্গে ছোট-বড় লাল-সবুজের পতাকা বেঁধে বিক্রি করতে দেখা যায় বিভিন্ন বয়সী ফেরিওয়ালাদের।

লাল সবুজের ফেরিওয়ালাদের কাছ থেকে বিজয় দিবসকে সামনে রেখে অনেকেই পতাকা কিনছেন। লাল-সবুজের ফেরিওয়ালার পদচারণায় যেন বর্ণিল হয়ে উঠেছে নেত্রকোণার পথ ঘাট। লাল সবুজের এই ফেরিওয়ালারা মাইলের পর মাইল হেঁটে মানুষের হাতে হাতে পৌঁছে দিচ্ছেন জাতীয় পতাকা।

১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এই লাল-সবুজের পতাকা বিক্রি। সাধারণত এ মাসেই জাতীয় পতাকা বিক্রির ধুমপড়ে। বিজয় দিবসে দেশের আনাচে কানাচে সরকারি -বেসরকারি স্থাপনার পাশাপাশি ব্যক্তিগত গাড়িতেও দেখা যায় বিজয় নিশান বাংলাদেশের জাতীয় পতাকা।

মহান বিজয়ের মাস জুড়ে বাংলার আকাশে ওড়বে লাল-সবুজের পতাকা। সেই চাহিদা মেটাতে বিভিন্ন সাইজের পতাকা সাজিয়ে নেত্রকোণার পথে-প্রান্তরে লাল-সবুজের ফেরিওয়ালারা।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com