ফরিদপুর জেলা প্রতিনিধি: | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | ৩২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আমি দূর থেকে আসি নাই। এই জেলার সন্তান আমি। সদরপুরের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পাশেই আমার বাড়ি। আমি রাজনীতি করি আটত্রিশ বছর ধরে। অনেক চড়াই উৎরাই করে একটা গেরস্ত মধ্যবিত্ত পরিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে ছাত্রদল করে করে জীবনের ঝুকিনিয়ে আজ এ পর্যন্ত এসেছি।
১৩৮টি মামলা, রক্ত ঝড়াইছি বার বার, কারাগারে গেছি বহুবার। আমি এইখানে বানরের নাচ খেলাইতে আসি নাই। আমি আপনার সাথে কমিটমেন্ট করলাম আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আপনাদের পাশে থাকবো। বালুলুট, শালিশের নামে টাকা হরিলুট, অন্যায় অত্যাচার ঝুলুম করতে দেওয়া হবে না। আমি এখানে জোর করে আসি নাই, দলের স্বিদ্ধান্তে এসেছি।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ইউনিয়ন শাখার আয়োজনে কৃষক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্বে করেন সদরপুর উপজেলা কৃষক দলের আহব্বায়ক মোঃ ফজলুর রহমান বাবুল।
ফরিদপুর-৪ আসনে শহিদুল ইসলাম বাবুল বিএনপির প্রার্থী হিসাবে মনোয়নয়ন পাওয়ায় তাকে ভাঙ্গা,সদরপুর ও চরভদ্রাসন বিএনপির নেতৃবৃন্দরা তাকে শুভেচ্ছা জানাতে আসেন। সমাবেশ মাঠে প্রায় ৭হাজার নেতাকর্মীরা উপস্থিত হন।
আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি বলেন, দলের স্বিদ্ধান্তে আমি (ফরিদপুর-৪)আপনাদের হাতে শহিদুল ইসলাম বাবুল কে তুলে দিলাম। তিনি আপনার এলাকায় কাজ করবেন।
আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি মহিলা কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিম, সদরপুর উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুতজ্জামান বদু, সদরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তরিকুল ইসলাম কবির মোল্যা, সদরপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আসাদ মৃধা, যুবদল,ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com