শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাই ছিলো বাঙালী জাতীর মুক্তির প্রধান সোপান”

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাই ছিলো বাঙালী জাতীর মুক্তির প্রধান সোপান”
১২

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনায় এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমান এর সুস্বাস্থ্য কামনায় হালিশহর থানা জাতীয়তাবাদী পরিবার কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন বর্তমান প্রজন্মকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এর আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।

২৬ মার্চ বুধবার চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জহির উদ্দীন বাবর এর সভাপতিত্বে ও হালিশহর থানা ছাত্রদলের সদস্য সচিব সামিউল কবির সিয়ামের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য আবুল হাশেম, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মনিরুজ্জামান, কুয়েত বিএনপি’র সভাপতি জনাব মাহফুজুর রহমান, মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগর এর সভাপতি জনাব জসিম উদ্দীন ফিরোজ, হালিশহর থানা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন রাসেল, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুল গফুর বাবুল, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ শফি উল্লাহ্, ২৫নং রামপুর ওয়ার্ড বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম সওদাগর, মহানগর মহিলা দল এর সহ-সভাপতি জনাবা জেসমিনা খানম, যুগ্ম সম্পাদিকা শামসুন্নাহার প্রেমা, হালিশহর থানার স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ারুল কাফি মুন্না, হালিশহর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সৌহরাব হোসেন চৌধুরী শাহিন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আতাউল হক অপু, মোঃ মোয়াজ্জেম হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফারহান খান, যুগ্ম আহব্বায়ক মোঃ আরিফ(টেক্কা আরিফ), যুগ্ম আহব্বায়ক আসিফ খান, হালিশহর থানা যুবদল নেতা মো: ওয়াসিম, হালিশহর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জামান আহম্মেদ, যুগ্ম আহবায়ক মোঃ আরিফ, যুগ্ম আহবায়ক মোঃ শিপন, যুগ্ম আহব্বায়ক ওসামা বিন আলম সহ হালিশহর থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মহিলা দল সহ ১১, ২৪, ২৫, ২৬ নং ওয়ার্ড এর নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com