শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শার্শায় রুকন সম্মেলন ও আমিরের শপথ গ্রহন অনুষ্ঠান

নাসির উদ্দীন   |   শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শার্শায় রুকন সম্মেলন ও আমিরের শপথ গ্রহন অনুষ্ঠান
১৯

যশোরের শার্শায় জামায়াতে ইসলামীর উপজেলা আমিরের শপথ উপলক্ষে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা জামায়াতের উদ্যোগে নাভারন ট্রাস্ট্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাও. ফারুক হাসানের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।

তিনি বলেন ২০২৪ এর আগস্টে যারা শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এবং ইসলামের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল জনশক্তিকে তাদের সততা নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও যশোর জেলা নায়েবে আমির মাও. হাবিবুর রহমান। এসময় উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর, সহকারি সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, কর্মপরিষদ সদস্য মোঃ রেজাউল করিম, মাওলানা শিহাব উদ্দিন, শার্শা উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও জেলা আমির অধ্যাপক গোলাম রসুল শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাও. ফারুক হাসানকে শপথ বাক্য পাঠ করান এবং উপজেলার পুরুষ ও মহিলা সুরা সদস্যেদের নির্বাচন গ্রহন করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com