শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিবচরে মুজিব আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের প্রস্তাবিত স্থান পরিদর্শনে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী

ওয়াহিদ মুরাদ   |   শনিবার, ১৩ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিবচরে মুজিব আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের প্রস্তাবিত স্থান পরিদর্শনে গৃহায়ন ও গনপূর্ত  মন্ত্রী

পদ্মা সেতু সংলগ্ন নদী শাষন বাধের মাদারীপুরের শিবচরের কাঠালবাড়িতে মুজিব আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি , জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামীলীগ পার্লামেন্টারি পার্টির সাধারন সম্পাদক নূর-ই-আলম চৌধুরী এমপি। এসময় গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ ও কর্মকর্তারা নকশা দেখে দেখে বহুল কাঙ্খিত এ প্রকল্পটির সম্ভাব্য স্থান সরেজমিনে ঘুরে দেখেন। এ কনভেনশন সেন্টারটি দক্ষিন এশিয়ার অন্যতম বৃহৎ কনভেনশন সেন্টার হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মন্ত্রীসহ অতিথিরা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ইলিয়াছ আহমেদ চৌধুরীর কবর জিয়ারত,দাদাভাই উপশহরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

কর্মসূচীগুলোতে আরো উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নবীরুল ইসলাম, অতিরিক্ত সচিব মোঃ হামিদুর রহমান জাতীয় গৃহায়ন কতৃপক্ষের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, শিবচর উপজেলা চেয়ারম্যান ডাঃ মোঃ সেলিম, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,সহকারী পুলিশ সুপার গোলাম রাব্বানী প্রমূখ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, কোটা পদ্ধতি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি রায় দিয়েছে। সেই রায়ে বলা হয়েছে যে, কোটা কম বা বাড়ানো এটা সরকার করতে পারবে। আমরা মনে করি যে কোটা সংরক্ষনও যেমন প্রয়োজন আছে তেমনিভাবে অযৌক্তিকভাবে যে সকল কোটা সংরক্ষন করা আছে সেগুলোকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা প্রয়োজন। সেজন্য আমরা কাজ করছি, কাজ করবো। আমাদের সংবিধানেও কোটার কথা বলা আছে।

অনগ্রসর জনগোষ্টির অগ্রসরতার জন্য কোটার প্রয়োজন আছে। মুক্তিযোদ্ধাদের কোটার ব্যাপারে মন্ত্রী বলেন, এখন আর মুক্তিযোদ্ধাদের নিজের জন্য কোটার প্রয়োজন নেই। তাদের সন্তানরাও কোটার বাইরে চলে গেছে। এখন অন্যদেরকে দেয়া হবে কিনা এব্যাপারে আদালত যে নির্দেশনা দিবে সেভাবে সরকার সিদ্ধান্ত নেবে। শিক্ষার্থীদের উদ্দ্যেশে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আমরা বলবো যে আপনারা একটু অপেক্ষা করেন ধৈর্য্য ধরেন। আপনারা যেভাবে পড়াশোনা নষ্ট করে যেভাবে মাঠে আছেন আপনাদের প্রতি সহানুভূতি থাকা সত্বেও মনেহয় আপনারা নিজেদের ক্ষতি করছেন। আপনারা মাঠ থেকে উঠে আসুন। পড়াশোনায় মনোনিবেশ করুন। সেইসাথে আপনাদের দাবীর ব্যাপারেও সোচ্চার থাকুন। আমরাতো আপনাদের অভিভাবক, আমরাতো আপনাদের পিতামাতা। আপনাদের প্রতি আমাদের কোন বিরুপ মনোভাব নেই, আমরা আপনাদের প্রতি সহানুভূতিশীল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জনগনের প্রতি যথেষ্ট সংবেদনশীল। শিক্ষার্থীদের প্রতিও যথেষ্ট সংবেদনশীল। আমাদের সরকার অবশ্যই সবদিকে বিচার বিশ্লেষন করে সামনে এগিয়ে যাবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com