শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিবচর বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ভ্রাম্যমাণ বই মেলার  উদ্বোধন

ওয়াহিদ মুরাদ, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিবচর বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ভ্রাম্যমাণ বই মেলার  উদ্বোধন
১১

মাদারীপুরের শিবচর উপজেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ৪ দিন ব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার শিল্পকলা একাডেমির চত্বরে এ মেলার শুভ উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম।

স্থানীয় নুরুল আমীন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক এখলাছ উদ্দিন চুন্নুর সমন্বয়ে এ মেলা উদ্বোধনী হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদৃর রহমানএসময় জেলার বিভিন্ন সাহিত্য সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

মেলায় সাংস্কৃতি মন্ত্রনালয়ের সহযোগিতায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে এ মেলায় প্রায় ৮ হাজার বই, ২০ থেকে ৩০ ভাগ ছাড়ে বিক্রয় ও প্রদর্শন করা হবে।

মেলায় ইউনিট ইনচার্জ হিসেবে উপস্থিত আছেন দেব জ্যোতি মন্ডল। মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com