শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিশুকে রক্ষা করতে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

মৌলভীবাজার জেলা প্রতিনিধি   |   বুধবার, ০৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিশুকে রক্ষা করতে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
১০

মৌলভীবাজারের কমলগঞ্জে শিশুকে রক্ষা করতে গিয়ে সড়কে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় এক শিশু ও অটোরিকশায় থাকা আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (৬ নভেম্বর) সকালে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিহত দুই শিক্ষার্থী হলেন শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার কাশেম মিয়ার ছেলে আব্দুল্লাহ আল সায়েম(১৭) ও ভাগলপুর এলাকার রবি সূত্রধরের ছেলে অমিত সূত্রধর (১৮)। তারা কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

আহতরা হলেন, শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার ময়না মিয়ার ছেলে শাহীন মিয়া (১৮), গীরু দেবের ছেলে সৈকত দেব (১৮) ও শিশু জান্নাতুল (১১)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে শ্রীমঙ্গল থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে কমলগঞ্জ কলেজে পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে বের হয় শিক্ষার্থীরা।

এ সময় গাড়িটি কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটেরতলা এলাকায় আসলে এক শিশুকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই শিক্ষার্থী আব্দুল্লাহ আল সায়েমের মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা আরো দুই শিক্ষার্থীসহ ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে আহত অমিত ও শিশু জান্নাতুলের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে গুরুতর আহত অমিতকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেয়ার পথে তার মৃত্যু হয়। কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com