শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিশুদের মানসিক বিকাশে শিশু পার্ক গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিশুদের মানসিক বিকাশে শিশু পার্ক গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ
১২

গাইবান্ধার সাঘাটা উপজেলায় শিশুদের বিনোদনের জন্য নির্মিত ‘কুসুমকলি’ শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় পার্কটির উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। উপজেলা প্রশাসনের উদ্যোগে বোনারপাড়া ইউনিয়নের কলেজ মোড়ে পার্কটি নির্মিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবীব, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহেনা খাতুনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনকালে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, শিশুদের জন্য এমন একটি বিনোদনকেন্দ্র নির্মাণ প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ‘কুসুমকলি’ শিশু পার্কটি শিশুদের জন্য আনন্দদায়ক ও নিরাপদ বিনোদনকেন্দ্র হিসেবে সেবা দিয়ে যাবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com