শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেখ হাসিনার বিচার চাই দাবিতে আবারও উত্তাল ঢাবি ক্যাম্পাস

  |   সোমবার, ১২ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেখ হাসিনার বিচার চাই দাবিতে আবারও উত্তাল ঢাবি ক্যাম্পাস
১১

শেখ হাসিনার বিচার চাই’ দাবিতে আবারও উত্তাল ঢাবি ক্যাম্পাস তৌফিক আলম চৌধুরী || নিজস্ব প্রতিনিধি কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ব্যাপক প্রাণহানির ঘটনায় গুলির নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি, প্রতিবিপ্লব রুখে দেওয়া এবং ক্যাম্পাসে দখলদারিত্বের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে ফের উত্তাল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। সোমবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে হাজারো শিক্ষার্থী ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জমায়েত হন এবং স্লোগান দিতে থাকেন। এ সময় টিএসসি এলাকা শিক্ষার্থীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা, ‘বিচার চাই বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, ‘দখলদারের রাজনীতি/শিক্ষকদের রাজনীতি, এই ক্যাম্পাসে হবে না’, ‘গেস্টরুম-গণরুম, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, খুনি হাসিনা পুলিশ দিয়ে গুলি করে এবং তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দিয়ে হামলা করে ১হাজার শিক্ষার্থী ও সাধারণ জনতাকে শহীদ করে দেশ ছেড়ে পালিয়েছে। এর মধ্যে সে অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দিতে ১০ আগস্ট পাল্টা অভ্যুত্থান চালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আমরা খুনি হাসিনার এই গণহত্যার দায়ে শাস্তির দাবি জানাই। আন্তর্জাতিকভাবে যেন তাকে শাস্তির আওতায় আনা হয়, সেই দাবি জানাই। তারা আরও বলেন, আমরা ঢাবি ক্যাম্পাস ও প্রত্যেক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাই। আমরা চাই না আবার দখলদাররা আমাদের শোষণের সুযোগ পাক। আমরা গেস্টরুম ও গণরুম নামক জুলুম থেকে মুক্তি চাই। আমরা চাই না আর আমাদের ওপর জবরদস্তি করে রাজনৈতিক প্রোগ্রামে যোগ দিতে বাধ্য করা হোক। আমরা ঢাবি ক্যাম্পাসে ছাত্ররাজনীতির পরিবর্তে ছাত্র সংসদ চাই। আজকের এই আন্দোলনের মাধ্যমে আমরা খুনি হাসিনার সর্বোচ্চ বিচারের দাবি জানাই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com