শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত ও আহত অন্তত ১০

মোঃ মুরাদ মিয়া:   |   মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত ও আহত অন্তত ১০

৯ সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটার দিকে শেরপুর শহরের খোয়ারপাড় ও গৌরিপুর মহল্লার লোকজনের মধ্যে আধিপত্যকে কেন্দ্র করে হতাহতের ঘটনা ঘটে ৷নিহত যুবকের নাম মিজানুর রহমান (৩৫)। সে গৌরীপুর মহল্লার বাসিন্দা। অপর নিহত শ্রাবন একই মহল্লার মিন্টু মিয়ার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শি ও পুলিশ সূত্রে জানাযায়, শেরপুর শহরের খোয়ারপাড় শাপলাচত্বর মোড়ে আধিপত্যকে কেন্দ্র করে খোয়ারপাড় ও গৌরিপুর এলাকার লোকজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এনিয়ে গত তিনদিন ধরে দুই এলাকার লোকজনের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে আসছিলো।

এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। এরই জের ধরে ৯ সেপ্টেম্বর রাতে দুই পক্ষই খোয়ারপাড় মোড়ে অবস্থান নেয়ার চেষ্টা করে। এসময় কয়েক দফায় সংঘর্ষে স্থানীয় খোয়ারপাড় মোড়ে দোকানপার্টে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

একপর্যায়ে উভয় এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জরো করে সংঘর্ষে জড়িয়ে পড়লে গৌরিপুর এলাকার মিজানুর রহমান মারা যায়। এসময় আরো অন্তত ১০ জন আহত হয়। আহত শ্রাবনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে সেখানেই মারা যায়। আহতদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com