মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি: | শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ২০৬ বার পঠিত | পড়ুন মিনিটে
শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের লতারিয়া পূর্বপাড়ায় অবস্থিত” হিলফুল ফুযুল ইসলামিক সমাজসেবা ছাত্রসংঘ”নামক সংগঠনটির পক্ষ থেকে ১২( বার) জন বয়স্কদের মাঝে কোরআন,পাগড়ি,তসবীহ ও আতর বিতরন করা হয়।
৩ এপ্রিল ( বৃহস্পতিবার) বাদ এ’শা সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দড়িপাড়া খন্দকার বাড়ী জামে মসজিদ কেন্দ্রে পাঁচ মাস স্থানীয় ইমামের মাধ্যমে সংগঠনটির আর্থিক সহযোগীতায় পাঠদান করার পর সহিহ কোরআন তেলাওয়াত উপযুক্ত ১২ জন বয়স্ক শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন সহ অন্যান্য উপহার দেওয়া হয়।
এসময় দড়িপাড়া খন্দকার বাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জোবায়ের মাহমুদের সভাপতিত্বে সংগঠনটির সভাপতি সাংবাদিক মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইশ আতুস সুন্নাহ মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আল আমিন সাদী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,হিলফুল ফুযুল সংগঠনটির পরিচালক শাহ মোঃ মোয়াজ্জেম হোসাইন লিটন,তানজীম আশরাফ সাদী দাখিল মাদরাসার সহকারি শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান,হিলফুল ফুযুল সংগঠনটির সাধারণ সম্পাদক ফয়সাল ,যুগ্ম সম্পাদক আসিফ,মোবারক ও সদস্য অনিকসহ প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আল আমিন সাদী বয়স্ক শিক্ষার্থীদের মাঝে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন ৷ তিনি সকলকে কোরআন তেলাওয়াতের ফজিলত ও ঈমানকে মজবুত করার জন্য দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন।
সংগঠনটির পরিচালক মোয়াজ্জেম বলেন,আমরা বিগত পাঁচ বছর যাবৎ বিভিন্ন মহল্লায় বয়স্কদের কোরআন শিক্ষা সহ অন্যান্য সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি। আপনারা আমাদের সংগঠনটির জন্য দোআ করবেন আল্লাহ তায়ালা আমাদেরকে যেন ও কবুল করেন।তাদের কার্যক্রম যাতে সারাজেলা ব্যাপী পৌছাতে পারে সকলের কাছে এই আহ্বান রাখেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com